সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া উলেমেদ্বীনিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, আজিজনগরের নিকটে দুর্ঘটনা স্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
পরিচয় শনাক্তে খোঁজ নেয়া হচ্ছে। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে, লরিটি জব্দ করা হয়েছে।