শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান রাজু’কেগ্রেপ্তার করেছে ‘ডাবলমুরিং থানা পুলিশ’

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরের মনছুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানা পুলিশ।

পরে তাকে ডাবলমুরিং থানায় নেওয়া হয়।আরিফুল ইসলাম চৌধুরী ডাবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া তিনি সীতাকুণ্ড থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ।

ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, গতকাল রাতে আরিফুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম নগরের মনছুরাবাদের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তারা ওই বাসায় অভিযান চালান।

সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।‌সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় যুবদলের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার ঘটনায় করা মামলার আসামি আরিফুল ইসলাম চৌধুরী।

ডবলমুরিং থানা পুলিশ তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করছে।পরে সীতাকুণ্ড থানাকে জানালে তাঁরাও গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া করবেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com