রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

বাঁশখালীতে বিপুল বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ৩

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শীলকূপ ইউনিয়নের ইউনিয়নের মনকিচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার গোন্নার বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় তিন যুবকসহ কোটি টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য সাগরপথে এনে গণ্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জেটিঘাটে নামানো হয়।
গ্রেফতার তিনজন হলেন— চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী গ্রামের কাজী পাড়া এলাকার জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সী বাড়ি এলাকার আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ ও গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের মধ্য আনালের তারিখ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ২৪ টি কালো কাঁচের বিদেশি মদের বোতল, ৮৭টি নীল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৯টি বড় লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৩টি ছোট লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ২টি লাল ও সোনালী রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৪০০ টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯ টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং ১টি কালো রংয়ের মাইক্রোবাস উদ্ধার করা হয়।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামিরা অবৈধপথে বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্ট এর জেটিঘাটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আগামিকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com