সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার সদস্য, পুলিশ, ব্যবসায়ী, আইনজীবীসহ ১৮৭ জনের বিরুদ্ধে আরেকটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলায় আহত কফিল উদ্দিন সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত পিবিআইকে মামলা তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।আসামির তালিকায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাঁশখালীর সাবেক এমপি মজিবুর রহমান, সাতকানিয়ার সাবেক এমপি মোতালেব চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জহুর লাল হাজারী, ওয়াসিম উদ্দিন, হোসেন হিরন, জেএমএস গ্রুপের এমডি মোস্তফা মাহমুদ, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সোলায়মান আলম শেঠসহ নগরীর বিভিন্ন থানার ওসির নাম রয়েছে।

এর বাইরে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।

মামলায় কফিল উদ্দিন অভিযোগ করেন, আন্দোলনে অংশ নেওয়ার সময় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে অন্য আসামিরা হামলা চালিয়ে তাঁকেসহ অন্যদের আহত করেন। কফিল আহত হয়ে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন সুস্থ হয়ে মামলা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com