রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
লাইসেন্স ছাড়াই জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে লোহাগাড়ায় একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে,লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।বিস্ফোরক পরিদপ্তর কতৃক বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ না করে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে লোহাগাড়ায় এক প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট (এনএসআই) চট্টগ্রাম জেলার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রশিদার পাড়ায় ওসমান গনির মালিকানাধীন মেসার্স আবু আহমদ এন্টারপ্রাইজে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।এ সময় বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ না করে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট (এনএসআই) চট্টগ্রাম জেলার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে বিস্ফোরক পরিদপ্তর কতৃক বিস্ফোরক লাইসেন্স সংগ্রহ না করে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে ওসমান গনির মালিকানাধীন মেসার্স আবু আহমদ এন্টারপ্রাইজকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১১ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।