রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটে আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বৈষম্যহীন কর্মক্ষেত্র, সময়ের দাবী এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৪ পালিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় ইনস্টিটিউটে এসে শেষ হয়।

র‌্যালির শুভ উদ্ধোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

র‌্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

সভায় প্রধান বক্তা ছিলেন আইডিইবির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক,লোহাগাড়ার কৃতি সন্তান প্রকৌশলী মোঃ জয়নাল আবেদিন।

আইডিইবির লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক,নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় অতিথি হিসে্বে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,আধুনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন,আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের দাতা সদস্য এডভোকেট মুহাম্মদ ইলিয়াছ,আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম,আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিপ্সিপ্যাল অধ্যাপক নুরুল আমিন,আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দীন,বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হাকিম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন,আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই।

বৈষম্যহীন সমাজ গড়তে হলে আপনাদের বড় ভুমিকা রাখতে হবে। আপনাদের সততার সাথে কাজ করতে হবে। আমাদেরকে বেশি বেশি স্বপ্ন দেখতে হবে,পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে।

তিনি আরও বলেন,ডিপ্লোমা প্রকৌশলীরা পিছিয়ে নেই, এ দেশে বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। অর্থনৈতিক ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।মানসম্মত শিক্ষা অর্জনে কারিগরি শিক্ষার অনেক প্রয়োজনীয়তা রয়েছে।

তাই প্রত্যেক পরিবার থেকে একজন করে কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে এদেশে বিভিন্ন খাতে অবদান রাখতে সক্ষম হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com