রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযান

প্রেস রিলিজ:

সিএমপির বায়েজিদ বোস্তামী থানার অভিযানে লুণ্ঠিত ৭২ কার্টন মেরিস সিগারেট উদ্ধার ও দুইজন আসামি গ্রেফতার।

গত ১০/১১/২৪ খ্রি. সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ১০০ কার্টনভর্তি ২০০০ প্যাকেট মেরিস সিগারেট ভ্যানগাড়িতে লোড করে গাড়ির চালক মোহাম্মদ সিয়াম বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। পরবর্তীতে তিনি সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন চা-বোর্ডের বিপরীত পাশে আরএস ফ্যাক্টরির সামনে রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামি গাড়ির চালকের সামনে এসে তাকে ঘিরে ফেলে। বাদী কোনো কিছু বুঝে উঠার আগেই আসামিদের হাতে থাকা টিপছুরি দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ভ্যানগাড়ির চাবিসহ গাড়িতে থাকা সিগারেট তাদেরকে দিয়ে দিতে বলে।

চালক রাজি না হওয়ায় একজন আসামির হাতে থাকা টিপছুরি দিয়ে তার বাম পায়ের রানে আঘাত করে এবং অন্যরা তাকে উপরে তুলে আছাড় মেরে ফেলে দেয়। এতে চালকের মাথা ফেটে যায়।

একপর্যায়ে আসামিরা ভ্যানগাড়িতে থাকা ১০০ কার্টন মেরিস সিগারেট জোরপূর্বক ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে বায়েজিদ বোস্তামী থানার একটি টহল টিম ও অভিযানিক টিম পশ্চিম শহীদনগর এলাকায় আজ ১২ নভেম্বর ভোর ৫:০০টায় অভিযান পরিচালনা করে বাদীর লুণ্ঠিত ৭২ কার্টনভর্তি ১৪৪০ প্যাকেট মেরিস সিগারেট উদ্ধার করেন এবং আসামি ১) মোঃ ইউসুফ (২৬) ও ২) রবিউল হাসান প্রঃ রবিন (২২)-কে গ্রেফতার করে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com