রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা

ফয়সাল আহমেদ, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে জালাল শেখ (৫৭) নামের এক ব্যাক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গফুর মাতুব্বর পাড়ার মৃত কাইমদ্দিন শেখের ছেলে।

১৯ অক্টোবর শনিবার রাত ৩ টা হতে ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময় তিনি নিজ বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের মধ্যে একটি গাছের সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

থানা পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, মৃতের স্ত্রী হাজেরা বেগম শনিবার সকাল সারে ৬ টার দিকে ঘুম থেকে উঠে বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের দিকে গেলে দেখতে পান যে, তার স্বামী গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।

চিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে জালাল শেখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশাে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জানা যায়, বিগত প্রায় দুই বছর যাবত জালাল শেখ অনেকটা মানসিক ভারসাম্যহীন ও পেটের যন্ত্রণায় ভুগতেছিল।

এ জন্য ইতিপূর্বে একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে অজ্ঞাত স্থানে চলে গিয়ে আবার নিজ থেকেই ফিরে আসতো।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে খাওয়া দাওয়া করে তিনি নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন । রাত অনুমান ৩ টা হতে রাত ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময় তিনি নিজ বাঁশঝাড়ের বাঁশের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শারিরীক অসুস্থ্যতা এবং মানসিক ভারসাম্যহীনতার কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com