রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

রাজবাড়ীতে কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফয়সাল আহমেদ রাজবাড়ী:

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। দেশের প্রখ্যাত ও স্বনামধন্য সন্তোষ শর্মার সম্পাদনায় নতুন রূপে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার যাত্রা শুরু হয়।

২য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে কোরআন খতম, কেক কেটে, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।এ উপলক্ষে বুধবার বিকেলে জেলা শহরের জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সাফল্যের ২ বছর এগিয়ে রাখে কালবেলা এই স্লোগানকে সামনে রেখে দৈনিক কালবেলা পূর্ণ করল নবযাত্রার দ্বিতীয় বছর। তারই ধারাবাহিকতায় নতুন ডালা সাজিয়ে তৃতীয় বর্ষে পদার্পণে দিনটি উৎযাপন করা হয়।

দৈনিক কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন: সাংবাদিক নেতা হেলাল মাহমুদ, জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য, শফিকুল ইসলাম শামীম, খোলা কাগজের প্রতিনিধি সিরাজুল ইসলাম, কালবেলা গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো: রাকিবুজ্জামান রাকিব, পাংশা উপজেলা প্রতিনিধি মো: শামীম হোসেন, কালুখালী উপজেলা প্রতিনিধি মো: হামজা শেখ, বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ মাহমুদ রুবেল, দৈনিক গণজাগরণ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি ফয়সাল আহমেদ, গণকন্ঠের প্রতিনিধি জয়নাল আবেদিন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সাংবাদিক নেতা হেলাল মাহমুদ বলেন, আমরা কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে কালবেলার সফলতা কামনা করছি। কালবেলা এগিয়ে যাচ্ছে তার আপন গতিতে।

কালবেলা তৃণমূলের সংবাদ গুলো সবার আগে প্রকাশ করে থাকে।

জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য, শফিকুল ইসলাম শামীম বলেন, নতুন প্রজম্মের কাছে বিশ্বস্তের অপর নাম কালবেলা। কালবেলা পত্রিকার মাঝেই দেশের লুকিয়ে থাকা অনেক সত্য বেড়িয়ে আসছে। কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সফলতা ও শুভ কামনা করি। এবং কালবেলা নতুন প্রজম্মের প্রত্যাশা পূরণের ধারাবাহিকতা চলমান রাখবে।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করেন জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক, হাফেজ মো: জহিরুল ইসলাম।

এসময় দোয়া ও মোনাজাতে কালবেলার সম্পাদক ও প্রকাশক, সন্তোষ শর্মার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে এতিম শিশুদের নিয়ে কেক কেটে উৎযাপন করা হয় কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী। এবং এতিম শিশু ও আগত অতিথিদের সাথে বৃক্ষরোপন করা হয়।

এর আগে, কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে এতিমখানার শিশুরা কালবেলার সফলতার জন্য কোরআন খতম করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com