রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁয় শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন শিপন নামে এক যুবক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁর মহাদেবপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল সুলতান ওরফে শিপন নামে এক যুবক। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্ত্রী নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে ভোরে উপজেলার রাইগাঁ গ্রামে শ্বশুরবাড়ি থেকে শিপনের লাশ উদ্ধার করা হয়।

নিহত সুলতান ওরফে শিপন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের বছরখানেক পর থেকেই পারিবারিক কলহের কারণে নাসরিন তার বাবার বাড়িতে থাকত।

মাঝে মাঝে শিপন সেখানে বেড়াতে যেত। অন্যান্য সময়ের মতো রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিপন সেখানে বেড়াতে আসে।

খাওয়া-দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সোমবার ভোরে শিপন আত্মহত্যা করেছে এমন খবর শিপনের স্ত্রী নাসরিন আমাদের জানায়।

মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছে। মামলার পরিপ্রেক্ষিতে নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com