সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বায়েজিদে যুবক খুন— বিএনপির অঙ্গসংগঠনের থেকে তিন নেতা বহিস্কার সবুজ-সাইফুল ইসলাম-শাহ আলম

মোঃ সেলিম উদ্দিন খাঁন চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-নগরীর বায়েজিদে আধিপত্য বিস্তারের জেরে যুবক খুনের ঘটনায় বিএনপির অঙ্গসংগঠন থেকে তিন নেতাকে বহিস্কার করা হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) বিকেলে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—নগরের পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ ও তার ভাই নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কৃষক দল নগর শাখার যুগ্ম আহ্বায়ক শাহ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেয়ে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। যারাই এভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়েজিদের শান্তিনগর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ ও কৃষক দল নেতা শাহ আলমের অনুসারিদের মধ্যে সংঘর্ষে মো. ইমন নামে এক যুবক গুরুতর আহত হয়।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com