সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

চট্টগ্রাম নগরে দুর্গাপূজারএকটি মণ্ডপের অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় দুজন আটক কে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ সেলিম উদ্দিন খান চট্টগ্রাম  প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে মহানগর এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান নগর পুলিশের উপ কমিশনার ও সিএমপি মুখপাত্র রইস উদ্দিন।

তিনি জানান, ওই দুজনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটা পরিকল্পিত কোনো ঘটনা কি না, সেটা জানার চেষ্টা চলছে। এই ঘটনার সাথে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁকেই আইনের আওতায় আনা হবে।

কোতোয়ালি থানায় মামলা হবে। আটক দুজন হলেন–মাদ্রাসা শিক্ষক শহিদুল করিম (৪২) ও আরেক প্রতিষ্ঠানের শিক্ষক নুরুল ইসলাম (৩৪)। গান গাওয়া বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় ওই দুজনকে আটক করা হয়েছে।

তাঁদের গাওয়া একটি গানের ভাষার শব্দ চয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে প্রতীয়মান হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার উপস্থাপক ও পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যদের মঞ্চে ডাকেন। মঞ্চে ওঠেন ৬-৭ জন তরুণ। তাঁরা সেখানে দুটি গান পরিবেশন করেন।

প্রথম পরিবেশন করেন, ‘গেরামের নওজোয়ান, হিন্দু মুসলান’ গানটি।

এর পর তাঁরা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম/ বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’ ইসলামি গানটি পরিবেশন করলে উপস্থিত সকলে হকচকিয়ে যান।

এই গানের একটা লাইন ছিল-‘বিশ্ব মানুষের মুক্তির শেষ পথ বিপ্লব, ইসলামী বিপ্লব’।

গানটির গীতিকার চৌধুরী আবদুল হালিম। পরে উপস্থিত নেতারা ও কয়েকজন বিএনপি নেতার হস্তক্ষেপে তাঁরা মঞ্চ ত্যাগ করেন।

চট্টগ্রামে পূজামঞ্চে ‘ইসলামি গান’, আসলে কী ঘটেছিলচট্টগ্রামে পূজামঞ্চে ‘ইসলামি গান’, আসলে কী ঘটেছিল সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে এবং এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে রাতেই চট্টগ্রামের জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা পূজা মণ্ডপে ছুটে যান। তাঁরা পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে বৈঠক করেন।

মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য জানান, চট্টগ্রাম কালচারাল একাডেমিকে মঞ্চে ডেকে নেওয়ার অভিযোগে অনুষ্ঠান পরিচালক ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে বহিষ্কার করা হয়েছে।

তিনি সজল দত্তসহ যাঁরা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আয়ার দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com