বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

৯৪ শতাংশ পেয়ে মুরারইয়ের মুখ উজ্জ্বল করলো মুসকান

মহিউদ্দীন আহমেদ

এবারে ভারতের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ দের মধ্যে অন্যতম বীরভূমের চাতরা গণেশ লাল হাই স্কুলের ছাত্রী মুসকান খাতুন। গ্রামের মুসলিম পরিবারের মেয়ের সাফল্যে খুশি এলাকা বাসী থেকে তার স্কুলের শিক্ষকরাও। এবার উচ্চ মাধ্যমিকে সে পেয়েছে ৯৪ শতাংশ নাম্বার। মোট প্রাপ্ত নাস্বার ৪৫২। মুরারইয়ের চাতরা গ্রামের সাধারন পরিবারের মেয়ে মুসকান খাতুনের এই প্রাপ্য নাম্বারে খুশি তার গ্রামের মানুষ। চাতরা গণেশ লাল হাই স্কুলের প্রথম হওয়া মুসকানের বিষয়ভিত্তিক নাম্বার ইংরেজী ৯৫, বাংলা ৯০, ভূগোল ৯১, ইতিহাস ৮৮, শিক্ষা ৮৮

মুসকান জানায় আরো নাস্বার প্রাপ্তি তার আশা ছিলো। ইতিহাস ও শিক্ষা এই দুই বিষয়ে আশানুরুপ নাম্বার পায় নি। যদিও সে তার স্কুলের মধ্যে সেরা। এরপর আইন নিয়ে পড়তে চায় মুসকান, আইন নিয়ে পড়ে সফল আইনজীবি হয়ে সাধারন গরিব মানুষের পাশে দাঁড়াতে চায় মুসকান। তিনি বলেন, অনেক গরিব মানুষ সাধারন মানুষ পয়সার অভাবে বিচার পান না, আইনী সমস্যায় পড়ে থাকলেও পয়সার অভাবে সমস্যা জর্জরিত থাকেন, আমি আইন নিয়ে পড়ে গরিবের পাশে দাঁড়াতে চাই। যদিও মুসকান বলেন, পরিবারের আর্থিক সমস্যা আছে, তার মাঝেই পড়া চালিয়ে যেতে চায় সে।

মুরারই এলাকার চাতরা গ্রামের সাধারন পরিবারের মেয়ে মুসকান। তার বাবা সেখ ইসমাইলের ছোট্ট মুদি খানার দোকান রয়েছে, মা জাহান্নারা বিবি গৃহবধূ। এদিন উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বেড় হবার পর মুসকানের ভালো নাম্বারে খুশি তার পরিবারও। তবে নাম্বার আরো একটু বাড়বে এমন প্রত্যাশা ছিলো তার পরিবারের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com