মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

অস্ত্র ব্যবসায়ী জয়নাল আবেদীন’কে ওয়ান শুটারও গুলি নিয়ে আটক করেছে র‌্যাব

মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)

কক্সবাজারের পেকুয়ায় ওয়ান শুটার, এলজি ও গুলি নিয়ে জয়নাল আবেদীন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রবিবার (০২ মার্চ) রাত দেড়টার দিকে এই অভিযান চালানো হয়।

আটক জয়নাল আবেদীন রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার রহমত উল্লাহর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, র‌্যাবের কাছে খবর আসে রাজাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বামুলাপাড়া এলাকার ইয়ার আলী খানের ওয়াকফ স্টেটের লবণের মাঠের খাল সংলগ্ন টং ঘরে একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল ওই স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও ঘর তল্লাশি করে তাদের হেফাজত হতে ১টি ওয়ান শুটার গান, ১টি এলজি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। সে দেশীয় তৈরী এ সকল আগ্নেয়াস্ত্র অত্যন্ত সু-কৌশলে স্থানীয় বিভিন্ন দুস্কৃতিকারী এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের নিকট বিক্রয় করতো বলে জানায়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ ওই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার পেকুয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com