মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

রাঙামাটি জেলা শহরের উপকণ্ঠ মানিকছড়িতে স্যালাইনের ব্যাগে চোলাই মদ, নারী গ্রেফতার

মোঃ সেলিম উদ্দিন খান ( চট্টগ্রাম প্রতিনিধি)

রাঙামাটি জেলা শহরের উপকণ্ঠ মানিকছড়িতে স্যালাইনের ব্যাগে করে ১১ লিটার চোলাই মদ বহনের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বিকালে মানিকছড়ি চেকপোস্টে সেলিনা আক্তার (৩৭) নামে ওই নারীকে গ্রেফতারের পর বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আসামি সেলিনা আক্তারকে (৩৭) মানিকছড়ি পুলিশ চেকপোস্ট হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আসামি সেলিনা আক্তারের নামে কোতোয়ালী থানাসহ বিভিন্ন জেলার বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা আছে।কোতোয়ালী থানার ওসি মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে মঙ্গলবার বিকালে মানিকছড়ি চেকপোস্টে গ্রেফতার করা হয় এবং বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com