রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

৫৪ হাজার অভিবাসী পেলেন বসবাসের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানিতে বসবাসের অস্থায়ী অনুমতি পেয়েছেন প্রায় ৫৪ হাজার অভিবাসী। তাদের কাছে এতদিন বসবাসের বৈধ কাগজপত্র ছিল না। তবে নতুন একটি আইনের আওতায় সম্প্রতি এসব অভিবাসীকে বসবাসের অস্থায়ী অনুমতি দিয়েছে জার্মান সরকার।

অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন জার্মানিতে অবস্থানরত ওইসব বিদেশি, যারা আশ্রয় আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ ছিলেন অথবা যাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও নানা কারণে দেশে পাঠানো যাচ্ছিল না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর পাস হওয়া অপারচ্যুনিটি রেসিডেন্স অ্যাক্ট নামের এই আইনটি মূলত পাঁচ বছরের বেশি সময় ধরে যারা জার্মানিতে বসবাস করছেন, তাদের জন্য দেশটিতে বৈধভাবে থাকার পথ সুগম করছে।এই আইনের আওতায় যারা অনুমতি পাওয়ার যোগ্য, তাদের সপরিবারে ১৮ মাস পর্যন্ত থাকার অনুমতি পাবেন।

এর মধ্যে যারা নিজেদের জীবনযাপনের ব্যয় বহন করতে পারবেন, জার্মান ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে এবং নিজেদের অবস্থান বিষয়ে পরিষ্কার উত্তর রয়েছে, তারা এই অস্থায়ী অনুমতি স্থায়ী অনুমতিতে রূপান্তর করতে পারবেন।

ইন্টিগ্রেশন মিডিয়া সার্ভিস পরিচালিত একটি জরিপে দেখা যায়, জার্মান সরকারের এই কর্মসূচির আওতায় মোট ৭৫ হাজার ৩৪৫ জন অভিবাসী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। এর মধ্যে চার হাজার আবেদন বাতিল হয়েছে।তাছাড়া, যারা অপরাধের সঙ্গে জড়িত এবং যেসব ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছেন, তাদের এই কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com