শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

হত্যাকান্ডে জড়িত বাবুকে ভোলা থেকে আটক করেছে পি বি আই

পারভেজ আলী মোহর যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছার কাটাখাল গ্রামের শাহাদতের ছেলে আফিল জুট মিলের কর্মচারি তৌফিক হোসেন হত্যাকান্ডের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ব্যুরো অফ ইনেভেস্টিগেশনের সদস্যরা (পিবিআই) রোববার (২১ জানুয়ারি) সকালে একই এলাকার কাশেম মোড়লের ছেলে ভ্যান চালক কেসমত ওরফে ক্যাসেট ওরফে বাবুকে ভোলা থেকে আটক করেছে।

কেসমত ওরফে ক্যাসেট বাবু ওরফে বাবু ভোলা জেলার দৌলতখান থানার দক্ষিণ জয়নগর গ্রামে তার খালু জয়নাল আবেদীনের বাসায় গোপনে অবস্থান করছিলো। পিবিআই গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই(নিঃ) স্নেহাশীষ দাশ জানান, কেসমত ওরফে ক্যাসেট ওরফে বাবুকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌফিককে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছে। আজ আদালতে প্রেরণ করা হয়।

তৌফিকের সাথে ভ্যান চালক কেসমত ওরফে ক্যাসেট ওরফে বাবুর স্ত্রী রিয়ার পরকীয়া সম্পর্ক ছিলো। এর জের ধরে শনিবার ২০ জানুয়ারি সকালে তৌফিককে মোবাইল ফোনে বাড়ি ডেকে নিয়ে কেসমত ওরফে ক্যাসেট বাবু ছুরিকাঘাতে পেটের নাড়ি ভুড়ি বের করে হত্যা করে। তৌফিক হত্যাকান্ডের পর ক্যাসেট পালিয়ে যায়।

আগের দিন শুক্রবার ১৯ জানুয়ারি রাতে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়ার সাথে তৌফিককে রান্না ঘরে দেখা যায়। এতে সন্দেহ হয় ক্যাসেট বাবুর। এ বিষয় নিয়ে স্ত্রী রিয়ার সাথে তার ঝগড়া হয়। এরপর প্রতিশোধ নিতে ক্যাসেট বাবু ২০ জানুয়ারি সকালে তৌতিফকে তাদের বাড়ি ফোনে ডাকে। বাড়ি আসার পর তৌফিকের সাথে বিষয়টি নিয়ে ক্যাসেট বাবুর কথাকাটকাটি হয়।

এ সময় ক্যাসেট বাবু ধারালো ছুরি দিয়ে তৌফিকের পেটে স্টেপ করে। নাড়ি ভুড়ি বের হয়ে যায় তৌফিকের। রিয়া তাকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবন্নতি হলে তৌফিককে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে।সেখানে আনার পথে তৌফিক অতিরিক্ত রক্ত ক্ষরনে মারা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com