সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

দেশের শান্তিপূর্ণ দ্বাদশ নির্বাচনে বাধাগ্রস্ত করতেই বিএনপির কর্মসূচি : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

দেশের শান্তিপূর্ণ দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতেই বিএনপি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠানে যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া এবং তাদের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করা এটা তো আমেরিকারই বহুল প্রচারিত ঘোষণা। আইআরআই এবং এনডিআরের পাঁচ জন প্রতিনিধি এখন বাংলাদেশে আছে। আমরা এ ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, নৌকার প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী কারোই বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অধিকার নেই। নির্বাচন বিরোধী সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই। এটা আমরা সমর্থন করি না। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে আমরা সেটাকেই সমর্থন করব। একইসঙ্গে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, নির্বাচনে সংঘাতের আশঙ্কা সব সময়ই থাকে। আমাদের এ অঞ্চলে নির্বাচনকে কেন্দ্র করে এ বিষয়টা সবসময়ই থাকে। তবে আমি বড় ধরনের কোনো সংঘাত হওয়ার আশঙ্কা দেখছি না। তবে আওয়ামী লীগের নামে যারা নির্বাচনের পরিবেশ দূষিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সময়মতো আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করব। সেখানে দেশি-বিদেশী অনেককেই আমন্ত্রণ জানাব। তবে যারা নির্বাচন বর্জন করেছে, তাদের কেন আমন্ত্রণ জানাব? তারা তো সে অধিকার হারিয়েছে। তবে নির্বাচনের পক্ষে যারা আছেন, তারা আমন্ত্রণ পাবেন।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারকে বিএনপির খাস দালাল উল্লেখ করে তিনি বলেন, রুহুল কবির রিজভী যা বলেন, তিনিও তাই বলেন।

১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে দাবি করেছে সিপিডি। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিপিডি যেহেতু অনিয়মের অভিযোগ এনেছে, তাদেরই বলতে হবে সেই টাকাগুলো কোথায় আছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com