শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

বিজয়ের মাসে বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে নৌকা ডুবানোর অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ- এম এ লতিফ

 

নিজস্ব প্রতিবেদকঃ
২৭ নং ওয়ার্ডে শাপলা কমিউনিটি সেন্টারে অত্র ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে নুর উদ্দিন মারুফ ও হাসান তারেক সায়েম এর সঞ্চালনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ১১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ হতে দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী টানা তিনবারের নির্বাচিত তুমুল জনপ্রিয় সাংসদ এম আব্দুল লতিফ বলেন,
বিশ্বের সাথে তাল মিলিয়ে নয় বরং বিশ্বকে পিছনে ফেলে গ্লোবাল রাজনীতির সকল সংকট মোকাবেলা করে চৌকস কূটনৈতিক সাফল্য দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সে উন্নয়ন টেকসই করে দেশকে উন্নত রাষ্ট্রের সমমর্যাদায় নিয়ে যেতে আবারো দেশরত্ন শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা দরকার।
অর্থনৈতিক, সামাজিক উন্নয়নে নব পরিচয়ের বাংলাদেশের নিপুণ কারিগর জননেত্রী শেখ হাসিনার আবারো সরকার গঠনের লক্ষে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, ডিসেম্বর মাস বাঙালির বিজয়ের মাস, বিজয়ের মাসে বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে নৌকা ডুবানোর সকল অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম ১১ আসনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সচিব জাকের আহমদ খোকন, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মান্নান, পশ্চিম মহল্লার সভাপতি হাজী জামাল, সহ সভাপতি মনির আহমদ, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, আওয়ামীলীগ নেতা এসকান্দর মির্জা, হিন্দু পাড়া পুজা কমিটির সাধারণ সম্পাদক অপু, সাইফুল ইসলাম, মোহাম্মদ জাফর, আলী আকবর, তাজুল ইসলাম তাজু, মাসুদ পারভেজ,এহেতামাশ জিসান, নুর এলাহি জনি, মিশু শীল,ফারহান আসিফ, নাবিল আকাশ প্রমূ্ুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com