শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

ঝিকরগাছায় পুলিশের সাথে বাটপারী করতে গিয়ে ধরা : মুচলেকায় মুক্তি

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা থানা পুলিশের এএসআই মোঃ ইয়াসিন আলীর সাথে বাটপারী করতে গিয়ে ধরা খেয়েছে বাজারের নগদ এজেন্ট বলাকা হার্ডওয়ারের প্রোপাইটর রেজাউল করিম ওরফে রেজা নামের এক ব্যবসায়ী। ঘটনা সূত্রে জানা যায়, থানা পুলিশের এএসআই মোঃ ইয়াসিন আলীর নগদ এ্যাকাউন্ডে তার সন্তানের শিক্ষা উপবৃত্তির টাকা আসে।

 

তার টাকার দরকার হওয়ায় রবিবার সকালে ঝিকরগাছা বাসস্ট্যান্ডের পাশে নগদ এজেন্ট বলাকা হার্ডওয়ারের প্রোপাইটর রেজাউল করিম ওরফে রেজা নিকট যান। তখন রেজা তার নগদের পাসওয়ার্ড পরিবর্তন করে এএসআই মোঃ ইয়াসিন আলীর এ্যাকাউন্ডে থাকা নয়শত টাকা সে উত্তলন করে নিয়ে তাকে বলেন আপনার এ্যাকাউন্ডে সমস্যা আছে।

 

পরবর্তীতে পুলিশের এএসআই মোঃ ইয়াসিন আলী তার এ্যাকাউন্ড থেকে টাকা বের করতে না পেরে পাশ্ববর্তী হল রোডের নগদ এজেন্ট হান্নান আলীর নিকটে যান। তখন হান্নান আলী নগদ এজেন্ট চেক করে দেখেন তার এ্যাকাউন্ড থেকে টাকা উত্তলন করা হয়েছে। পরবর্তীতে এএসআই মোঃ ইয়াসিন আলী তার প্রতিষ্ঠানে গেলে তিনি থোতোমতো খেয়ে যায়। তাৎক্ষনিক জরুরী ডিউটি অফিসার এএস মেজবাহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ ঘটনার বিষয়ে শুনে রেজাউল করিম ওরফে রেজার পরিবারের লোকজনদের উপস্থিত করে ভবিষ্যতে এমন কাজ করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে মুচলেকায় মাধ্যমে মুক্তি করে দেন।

 

নগদ এজেন্ট বলাকা হার্ডওয়ারের প্রোপাইটর রেজাউল করিম ওরফে রেজা বলেন, আমি পিন সেটাপ করতে দিয়ে সমস্যা হয়। পরবর্তীতে টাকা উত্তোলন করা পর তাকে টাকা দেওয়ার জন্য খুজে পায়নি। সেই সময় আমি তার নাম্বারের ফোন করে আমি তাকে ডাকার আগে আমার দোকানে খরিদার আসার কারণে তাকে আমি ফোন দিতে পারিনি।

 

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, নগদ এজেন্ট বলাকা হার্ডওয়ারের প্রোপাইটর রেজাউল করিম ওরফে রেজাকে থানায় নিয়ে আসা হয়। পরে তার পরিবারের লোকজনকে অবগত করে ভবিষ্যতে এমন কাজ করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com