বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইটভাটা বন্ধের নির্দেশ অমান্য, চট্টগ্রামের ডিসিকে আদালতের নোটিশ নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি: আশার আলো নাকি নতুন প্রশ্ন? শ্রীবরদীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যান আটক শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের দোকানে অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা মানুষ হিসেবে আমাদের প্রধান কাজ হলো অসহায় মানুেষর পাশে দাঁড়ানো: মো: মুজিবুর রহমান এমপি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিলেন মোজতবা খামেনি, বংশপরম্পরায় নেতৃত্বে নতুন অধ্যায়

ভারতের অন্যতম দামি গাড়ি আম্বানির গ্যারেজে

ধনকুবের মুকেশ আম্বানির জন্য নতুন গাড়ি কিনেছে তার প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোলস রয়েসের তৈরি বিলাসবহুল ওই এসইউভির দাম পড়েছে ভারতীয় মুদ্রায় ১৩ কোটি ১৪ লাখ রুপি। আঞ্চলিক পরিবহন অফিসের (আরটিও) কর্মকর্তাদের মতে, আজ পর্যন্ত ভারতের রাস্তায় চলা সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে একটি এটি।

কর্মকর্তারা জানিয়েছেন, রোলস রয়েস কিউলিনান (পেট্রল) মডেলের গাড়িটি গত ৩১ জানুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের আঞ্চলিক পরিবহন অফিসে নিবন্ধন করেছে রিলায়েন্স।

২০১৮ সালে মডেলটি যখন প্রথম বাজারে আনা হয়, তখন এর ভিত্তিমূল্য ছিল ৬ কোটি ৯৫ লাখ রুপি। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কাস্টোমাইজ মডিফিকেশনের (বিশেষ পরিবর্তন) কারণে আম্বানির গাড়িটির দাম হয়তো বেশি পড়েছে।

এতে ব্যবহৃত ১২ সিলিন্ডারের ইঞ্জিন ৫৬৪ হর্সপাওয়ার তৈরি করতে পারে। মালিকের জন্য ‘টাসকান সান’ (হলুদাভ) রঙের গাড়ি বেছে নিয়েছে রিলায়েন্স। থাকছে বিশেষ নাম্বার প্লেটও।

আরটিও কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ি নিবন্ধনের জন্য এককালীন ২০ লাখ রুপি পরিশোধ করেছে রিলায়েন্স। আরও ৪০ হাজার রুপি দিয়েছে সড়ক নিরাপত্তা ট্যাক্স হিসেবে। এছাড়া গাড়িতে ভিআইপি নাম্বার প্লেটের জন্য পুরো ১২ লাখ রুপি খরচ করেছে প্রতিষ্ঠানটি।

অবশ্য আম্বানির গ্যারেজে এটি প্রথম রোলস রয়েস কিউলিনান নয়। এর আগে একই মডেলের আরও দুটি গাড়ি কিনেছেন তিনি। ভারতের আরও কয়েকজন শিল্পপতি ও বলিউড তারকার কাছেও রয়েছে বিলাসবহুল গাড়িটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com