মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

এমপি জাফরের সুপারিশে আরও ৪৫ জন পেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা

সেলিম উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নতুন করে ২৬ লক্ষ ২০ হাজার আর্থিক বরাদ্দ পেয়েছেন কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার ৪৫ জন পক্ষাঘাতগ্রস্ত ও বিভিন্ন দূরারোগে আক্রান্ত নারী-পুরুষ।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর আন্তরিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এই চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তাস্তর করা হয়।

এমপি জাফর আলমের পালাকাটাস্থ বাসভবনে উপকারভোগী ৪৫ জন নারী-পুরুষ ও তাদের অভিভাবকদের হাতে প্রধানমন্ত্রীর এই অনুদানের চেক এমপি জাফর আলম নিজেই প্রাপ্তিস্বীকারমূলে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান, জাফর আলম নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হওয়ার পর একান্ত প্রচেষ্টায় চকরিয়া ও পেকুয়ার প্রত্যন্ত এলাকার এই পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক বিপন্ন রোগী, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় ৪ কোটি টাকার অনুদান পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে আরও ৪৫ জন বিপন্ন রোগী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com