শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

চুল দিয়ে ক্রিসমাস ট্রি বানিয়ে বিশ্বরেকর্ড তরুণের

ফিচার ডেস্কঃ

এবার চুল দিয়ে মাথার উপর ক্রিসমাস ট্রি বানিয়ে গিনেস বুকে নাম ওঠালেন সিরিয়ার এক তরুণ।চুল নিয়ে নানান এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন অনেকে। বিভিন্ন হেয়ারস্টাইলে সাজিয়ে নেন নিজের চুল। চুল মানুষের বাহ্যিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে আছে। চুলের সামান্য পরিবর্তনেও পাল্টে যায় লুক। 

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর এই রেকর্ড তৈরি করেছেন দানি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এর পক্ষ থেকে দানির সেই বিখ্যাত হেয়ার স্টাইলের একটি ভিডিও পোস্ট করা হয় ইনস্টাগ্রামে।সিরিয়ার হেয়ারস্টাইলিস্ট দানি হিসওয়ানি চুল দিয়েই মাথার উপর প্রায় ১০ ফুট উঁচু হেয়ারস্টাইল করে ‘পৃথিবীর উচ্চতম হেয়ারস্টাইল’ হিসেবে গিনেস বুকে নাম তুলেছেন। 

দুবাইতে এক নারীর মাথায় আশ্চর্য এই চুলের- স্টাইল করেছিলেন দানি, যার পুরো পদ্ধতিটি দেখা যাচ্ছে সেই ভিডিওতে। ক্রিসমাস ট্রি হেয়ার স্টাইল করার জন্য ওই নারীর মাথায় প্রথমেই একটি হেলমেট পরিয়ে দেন দানি। সেই হেলমেটের উপর পরচুলা এবং হেয়ার এক্সটেনশন দিয়ে বানিয়ে ফেলেন একটি আস্ত ক্রিসমাস ট্রি, যার উচ্চতা ২.৯০ মিটার, অর্থাৎ ৯ ফুট ৬.৫ ইঞ্চি।

মাথার উপর ক্রিসমাস ট্রি বানানোর পর বল দিয়ে তা সাজিয়েও দেন সেটিকে। এর আগেও এক নারীর মাথায় চুল দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করেছিলেন দানি। যদিও উচ্চতায় সেটি বেশ খানিকটা ছোট ছিল। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন দানি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে, ৭ বছর আগে ফ্যাশন জগতে আসেন দানি। তখন থেকেই বিচিত্র কেশ-সজ্জার জন্য বিখ্যাত হয়ে উঠতে শুরু করেন তিনি। দানির কাছে হেয়ারস্টাইল শুধু একটি পরিষেবা নয়, এটা একধরনের শিল্প।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com