মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

রণবীরের আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া ছবি ভাইরাল

বিনোদন ডেস্কঃ

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসেন। তারা বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর নতুন জীবন শুরু করেন। এখন বলিউডের অন্যতম আলোচিত জুটি তারা।

রণবীর-আলিয়া জুটির অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, রসায়ন নজরকাড়া। ঘনিষ্ঠ ব্যক্তি, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারেন রণবীর-আলিয়া। কীভাবে ‘গাঙ্গুবাঈ’ অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা? এবার সামনে এলো সেই অদেখা ছবি। যা ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

সম্প্রতি নেট দুনিয়ায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কেনিয়ার জঙ্গলের সামনে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। তার সামনে হাঁটু মুড়ে বসে রয়েছেন রণবীর। সম্ভবত অভিনেতার হাতে রয়েছে বাগদানের আংটি। আর রোমান্টিক কায়দায় আলিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে চোখে পানি অভিনেত্রীর।

তিনি এক হাত দিয়ে মুখ ঢাকছেন। দুই তারকার এমন রোমান্টিক মুহূর্তের ছবি দেখে আপ্লুত তাদের অনুরাগীরা। বোঝাই যাচ্ছে, দুই তারকা যখন কেনিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন, তখন সেখানেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com