সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলে রেলপথ অবরোধ করে মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং থাকায় প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনায় ঘটছে প্রাণহানির ঘটনা। এসব দুর্ঘটনা থেকে রক্ষায় আজ (৮ অক্টোবর) শনিবার  বিকালে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া এলাকায় রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী।
মানববন্ধন চলাকালীন ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস নামে একটি ট্রেন ২০ মিনিট আটকে রাখেন উপজেলার নরদহি, ভাওয়াল, আনালিয়াবাড়ি, বিলছাইয়া, হাতিয়াসহ কয়েকটি গ্রামের লোকজন। মানববন্ধন অংশ নেন হাজারো মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, রেললাইন নির্মাণের পর থেকেই হাতিয়া রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক মানুষ মারা গেছে। তারপরও এই অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে গেটম্যান নিয়োগ দিতে রেল কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। যদি দাবি দ্রুত বাস্তবায়ন না হয় তাহলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার সল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মো. হুমায়ন ও বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল প্রমুখ।বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, স্থানীয়রা আজ দুপুরে গেটম্যানের দাবিতে মানববন্ধন করে।
এসময় কিছুক্ষণ রেলপথ অবরোধ করে তারা। তবে এতে অন্যান্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং জনস্বার্থে ওই এলাকায় দ্রুত সময়ের মধ্যে যেন গেটম্যান নিয়োগ দেওয়া হয় সে বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com