মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

বড় হাতিয়ায় মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট উত্তর বড়হাতিয়া শ্রী শ্রী তপবন রক্ষাকারী কালি মন্দিরে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সাথে নেশাগ্রস্ত অবস্থায় অশালীন গালিগালাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোঃ জুয়েল হিরু (২৪) নামে এক যুকবকে ৬মাসের কারাদণ্ড এবং দু`শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত জুয়েল বড়হাতিয়া ৩নং ওয়ার্ডস্থ জুটপুকুরিয়া এলাকার মুহাম্মদ আইয়ুবের পুত্র।গতকাল (৪ অক্টোবর) মঙ্গলবার  দিবাগত রাত ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

অভিযান কালে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, এসআই মামুন মিয়া,স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবু বক্করসহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, অপরাধী মোঃ জুয়েল নেশাগ্রস্ত অবস্থায় পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সাথে অশালীন গালিগালাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল।

খবর পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থল হতে নেশাগ্রস্ত অবস্থায় জুয়েলকে ঘটনাস্থলে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং তার দোষস্বীকারোক্তির ভিত্তিতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬মাসের সাজা এবং দু`শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com