বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

বাসাইল সাব-রেজিস্ট্রারের বদলীর দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের বাসাইল উপজেলা সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হককে অন্যত্র বদলীর দাবিতে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।গতকাল (১৮ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম, উৎকোচগ্রহন ও সীমাহীন স্বেচ্ছাচারিতার অভিযোগ উত্থাপন করা হয়।

এর আগে বাসাইল উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির নেতারা সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হকের নানা অনিয়মের প্রতিকার চেয়ে জেলা রেজিস্ট্রারের (ডিআর) কাছে লিখিত অভিযোগ দেন।প্রতিকার না পাওয়ায় গত ৪ আগস্ট থেকে এ পর্যন্ত ওই উপজেলায় সব ধরনের দলিল সম্পাদন বন্ধ রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ২০২১ সালের ২৮ আগস্ট সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হক বাসাইল উপজেলায় যোগদানের পর থেকে নানা অনিয়ম, উৎকোচগ্রহন ও সীমাহীন স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন।

তিনি বলেন, বাটওয়ারা, জমির শ্রেণি ডোবা, পালান, পুকুর থাকলে অনলাইন সফটওয়্যার গ্রহন না করায় দলিলগুলো এনালগ (হাতে লিখে) সম্পাদন করতে হয়। কিন্তু হাতে লেখা দলিল সম্পাদন করতে গেলে দলিল প্রতি পাঁচ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সাব-রেজিস্ট্রারকে ঘুষ দিতে হয়। অন্যথায় তিনি দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেন না। এছাড়া পৈত্রিক সূত্রে বিএস রেকর্ড চূড়ান্ত থাকলেও খারিজের বাহানায় সাব-রেজিস্ট্রারের সাথে চুক্তিতে না গেলে দলিল সম্পাদন করা হয় না।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মসজিদ-মাদ্রাসা, গোরস্থানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে কোন প্রকার ওয়াকফ্ দলিল তিনি রেজিস্ট্র্রি করেন না। তবে বন্টননামা, না-দাবি, ভ্রম সংশোধন, ব্যাংক মর্গেজসহ অন্যান্য দলিল রেজিস্ট্রি করতে নানা হারে উৎকোচগ্রহন করছেন। সংবাদ সম্মেলনে তিনি সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হকের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্য এবং অবজ্ঞা ও ব্যঙ্গ করার অভিযোগ রয়েছে বলেও জানান। তারা ওই সাব রেজিস্ট্রারের অনতিবিলম্বে অন্যত্র বদলীর দাবি জানান।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান (গাউছ)। সংবাদ সম্মেলনে জানানো হয়- সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হক একটি দপ্তরের প্রধান হলেও উপজেলা পরিষদের কোন সভায় তিনি যোগদান করেন না। বিভিন্ন জাতীয় দিবসের কর্মসূচিতেও তিনি অনুপস্থিত থাকেন।

তার নানা অনিয়ম, উৎকোচগ্রহন ও সীমাহীন স্বেচ্ছাচারিতার প্রতিকারে বাসাইল উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি ইতোপূর্বে কালোব্যাজ ধারণ, প্রতীকী অনশন সহ নানা কর্মসূচি পালন করেছে। জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রায় ছয় মাস অতিবাহিত হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। বাধ্য হয়ে গত ৪ আগস্ট থেকে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি দলিল লেখা বন্ধ করে দিয়েছে। ফলে উপজেলায় জমির দলিল সম্পাদন কাজ বন্ধ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল হকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে বাসাইল দলিল লেখক কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ফারুক, সাংগঠনিক মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com