বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট’এর আয়োজনে গতকাল (১৫ আগস্ট), ২০২২খ্রিঃ, সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫’এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ পৌর সুপার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ’এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী মহোদয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনার দেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রেজাউল করিম রেজা, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি তুহিন সিদ্দিকী, যুগ্মসাধারণ সম্পাদক হাজী মোঃ আসাদুজ্জামান সোয়েব। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিঃ মিজান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি রিচার্ড খান, সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজিব রহমান, শাহরিয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ, অর্থ-সম্পাদক শাহ আলম লিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, সমাজকল্যাণ সম্পাদক শরীফ খান, সদস্য এডভোকেট লিজা, মোঃ সরোয়ার হোসেন, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সদস্য সচিব রিফাত খান, সদস্য মোঃ রাফিউল আলম খান, দেলদুয়ার উপজেলা শাখার সদস্য সচিব আল মামুন, সদস্য মোঃ রকিব খান, টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক কে এম মঞ্জুরুল ইসলাম রনি, যুগ্মআহ্বায়ক কাজী নুসরাত ইয়াসমিন, সদস্য-সচিব তানিয়া চৌধুরী, সদস্য শিউলি খান সনি, শরিফুল ইসলাম রাজনসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরবর্তী প্রজন্মের প্রতিনিধিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com