বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

শ্রদ্ধা জানালেন  নাগরপুর দেলদুয়ারের প্রাণের স্পন্দন জননেতা তারেক শামস খান হিমু

আগস্ট মাসের (১৫ তারিখ) কিছু বিপথগামী বাংলার সেনা সদস্য ও বিশ্বাসঘাতক রাজনীতিবিদের ক্ষমতা দখলের লালসার কারণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে ধানমন্ডির ৩২নম্বর বাড়িতে মর্মান্তিকভাবে হত‍্যা করা হয়। এইজন্য এই আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়।
তাই গতকাল (১ আগস্ট) সোমবার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নাগরপুর উপজেলা আওয়ামীলীগ   গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা  আয়োজন করেছিল।
উক্ত পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বীরদর্পে অবস্থান করেন নাগরপুর দেলদুয়ারের প্রাণের স্পন্দন, একমাত্র কর্মীবান্ধব নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির বিপ্লবী সংগ্রামী সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, এক সময় রাজপথ কাঁপানো তুখোর সাবেক ছাত্রনেতা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পর নাগরপুর দেলদুয়ারের মানুষের একমাত্র প্রানের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়ন কমিটির সাবেক আহ্বায়ক, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের অন্যতম পথপ্রদর্শক তারেক শামস খান্ হিমু।
পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার শেষে জননেতা তারেক শামস খান হিমুর সাথে গণমাধ্যমের সংক্ষিপ্ত কথা হয়।  তিনি গণমাধ্যমকে জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সকলের শ্রদ্ধার এবং ভালোবাসার জায়গা। তার একক বলিষ্ঠ নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরই বাংলাদেশের কিছু বিপদগামী সেনা সদস্য ও রাজনীতিবিদদের কারণে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫আগস্টে।
যা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ও বাংলার ইতিহাসের জঘন্যতম অধ্যায়। যদিও পরবর্তীতে তাঁর সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হয়েছে। আমরা সকলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই টুঙ্গীপাড়ার সমাধি সৌধে এসেছিলাম।
আমি  সত্যিকার অর্থেই আমার পক্ষ হতে আজকের এই পুষ্পস্তবক ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর এই শোককে শক্তিতে রূপান্তরিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আহ্বান জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com