সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি

করোনায় শনাক্তের হার ৫০ শতাংশ

গত ২৪ ঘণ্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২৫ জন।

মোট মৃত্যু হয়েছে ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন।

আজ  (২৩ জানুয়ারি)  রবিবার সকাল থেকে বাগেরহাট সদর হাসপাতাল টিকা কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীসহ কয়েক হাজার সাধারণ মানুষকে টিকা নিতে দেখা গেছে।

দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীসহ টিকা গ্রহণকারীরা। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব বাড়ায় টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টদের।

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, ওমিক্রনের প্রাদুর্ভাবের আগেই শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে চায় তারা।

ইতিমধ্যেই জেলায় ১০ লাখ ৯৬ হাজার ১১৭ জন প্রথম ডোজ ও ৭ লাখ ২৩ হাজার ৮১৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছে। তৃতীয় ডোজ নিয়েছেন ২০ হাজার ১১২জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com