বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে গোটা নীলফামারী বাসী।
সাড়ে চার’শ কিলোমিটার দূরে উদ্বোধনী অনুষ্ঠান হলেও আনন্দের কোন কমতি ছিলনা উত্তরের জেলা নীলফামারীতে। সকাল থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ছাড়াও রাজনৈতিক সংগঠন বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
সকালে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে প্রশাসক,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেত্রীত্বে বাজার ট্রাফিক মোড় থেক একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিকেলে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনসমূহ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, এ্যাড. মমতাজুল হক, আবুজার রহমান, আরিফ হোসেন মুন, আমজাদ হোসেন, কামরুজ্জামান জামান, ওয়াদুদ রহমানসহ স্থানীয় নেত্রীবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু চত্তর থেকে পদ্মা সেতুর দৈর্ঘে ম্যারাথন দৌঁড় এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
অপরদিকে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পারিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে সেতুর উদ্ধোধন অনুষ্ঠানকে উপভোগ্য করতে প্রজেক্টরের মাধ্যমে উদ্ধোধন অনুষ্ঠান দেখানোর ব্যাবস্থা করাহয়।
এ সময় উপস্থিত ছিলেন ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক মঞ্জরুল আলম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।