মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

অনেকদিন ধরে নায়রা চরিত্রটিকে ধারণ করেছি: বুবলী

যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন কিংবা যারা সংগীতপ্রেমী-তাদের জন্যেই এই সিনেমা। সব ধরণের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন। ছবিটিতে দারুণ দারুণ কিছু গান রয়েছে। আমরা অনেক ভালোবেসে কাজটি করেছি।

শুক্রবার দেশের প্রায় ৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’। ছবিটিকে এভাবেই মূল্যায়ণ করলেন বুবলী। এখানে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। এরমধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন তারা।

একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তালাশ’। এতে নায়রা চরিত্রে অভিনয় করছেন বুবলী। নায়িকা বললেন, ‘নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেক দিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সব ধরনের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন। ’

রাজধানীর মালিবাগের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বুবলী কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। বুবলী বলেন, ‘আমি আজ খুবই স্মৃতিকাতর হয়ে পড়ছি। কারণ, আমার সামনে আমার প্রথম সিনেমা “বসগিরি”-এর পরিচালক শামীম আহমেদ বসা, আমার সামনে গুণী পরিচালক জাকির হোসেন, মোস্তাফিজুর রহমানরা বসা। আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইছি, যেন আরও ভালো ভালো সিনেমায় কাজ করতে পারি। ’

বুবলীর মতে সৈকত নাসির খুব স্মার্ট একজন পরিচালক। আর ছবিটিতে নায়ক আদর আজাদকেও ড্যাশিং হিরো হিসেবে দেখতে পাবেন। সর্বপরি একটি গল্প দেখা যাবে এতে।

ছবিটি মুক্তি পেলে বুবলীর প্রায় ছয় বছরের ক্যারিয়ারে ১৩ তম ছবি হবে এটি। বুবলীর ভাষ্য, আমার অভিনীত ১৩ তম ছবি দর্শকদের আশাহত করবে না।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com