বাংলাদেশ প্রতিদিন খবর
- রবিবার ১২ জুন, ২০২২ / ১৬১ জন দেখেছে


রাজশাহীর তানোরে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও বিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ জুন) রবিবার সকাল ১১ টার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান।
তানোর উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক।
তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কাার সিদ্দিক, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর থানার ইন্সপেক্টর (তদন্ত) উসমান গনি।
উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি চেয়ারম্যানগনসহ বিভিন্ন রেস্টুরেন্টের মালিক ও স্থানীয সাংবাদিকরা উপস্থিত ছিলেন।