সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

তানোরে শিক্ষার মান উন্নয়ন ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১১ জুন) শনিবার দুপুরে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কলেজ শিক্ষক কর্মচারী সমিতির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
মুন্ডমালা ফজর আলী মোল্লা কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও চাপড়া মহিলা কলেজের অধ্যক্ষ নকুল কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
উপজেলা নির্বাহি অফিসার পঙ্কজ কুমার দেবনাথ, বিশিষ্ট সমাজ সেবক জনপ্রিয় আ’ লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কামারগা ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদ, বাধাইড় চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সরনজাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেরামত আলী, মুণ্ডমালা মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, কচুয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ ফুল মোহাম্মদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে তানোর উপজেলার সব গুলো কলেজের শিক্ষক ও কর্মচারীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।এ সময় মাদারীপুর আইডিয়াল কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ইসরাফিল হোসেন ও তানোর বিএম কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস আলী মৃধাকে কেষ্ট দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com