সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জের আমের পিকআপে ঢাকায় যাচ্ছিল ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জ থেকে আমভর্তি একটি মিনি পিকআপ গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল ফেনসিডিল। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মাদকের এই চালান জব্দ করেছেন। গতকাল (১১ জুন) শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আমচত্বরে এ অভিযান চালানো হয়।
এ সময় পিকআপটির চালক শফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুরে তার বাড়ি। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শফিকুলের গাড়িতে ১২০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। আমের ভেতর লুকানো ছিল এসব মাদক। শফিকুল জানিয়েছেন, ফেনসিডিলগুলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়াড় গ্রামের মো. সোহান (২৪) নামের এক মাদক ব্যবসায়ীর। ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এর আগেও এভাবে মাদকের চালান ঢাকায় নিয়ে গেছেন শফিকুল। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের উপকমিশনার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com