মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

তানোরে হেরোইন ও ইয়াবাসহ ২ জনসহ বিভিন্ন ঘটনায ৭ জন গ্রেফতার

রাজশাহীর তানোরে হেরোইন ও ইয়াবাসহ ২ জনসহ বিভিন্ন ঘটনায় ৭ জনকে  গ্রেফতার করা হয়েছে।এরা হলেন, ১০ গ্রাম হেরোইন ও ১শ’ পিস ইয়াবাসহ রাজশাহী জেলা গোয়ন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ঠাকুর পুকুর গ্রামের মৃত মসলেম উদ্দীনের পুত্র আকরাম হোসেন (৫০) গাইন পাড়া গ্রামের আজাদ মন্ডলের পুত্র মেহেদী হাসান সাগর (৩০)।
এ ঘটনায তানোর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনীর ৮(খ)/১০(ক)/৪১ ধারায একটি মামলা দায়ের রুজু করা হয়েছে।
অপর দিকে তানোর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তানোর পৌর এলাকার রায়তন বড়শো গ্রাম থেকে ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ পবা উপজেলার সবসার গ্রামের আবু বাক্কারের পুত্র হায়দার আলী (৩৪) কে গ্রেপ্তার করেন।
এঘটনায তানোর থানায ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনীর ২৪(খ) ধারায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে তানোর থানার পেনাল কোড সংক্রান্তে ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারার মামলার আসামী তানোর পৌর এলাকার গোকুল গ্রামের রহেদ আলীর পুত্র খালেক (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও পৃথক দুইটি বিশেষ অভিযানে CR-W/A মূলে সাজা প্রাপ্ত পলাতক আসামী মোহর গ্রামের নুরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন (৩৮) এবং CR-W/A মূলে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মাদারীপুর গ্রামের কেথাতুল্লা প্রামানিকের পুত্র সোহেল রানা (৩৫) ও জুমারপাড়া গ্রামের ইস্রাইলের পুত্র সারিউল সরদার (৩৮)কে গ্রেপ্তার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন,গতকাল (১০ জুন) শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।তিনি আজ (১১ জুন) শনিবার বলেন  দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com