শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম শাহাবউদ্দিন (৪৫) সে উপজেলার গোলেরহাওর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (১০ জুন) দুপুরে জমির কাজ শেষে করে ঝুলে থাকা বিদ্যুতের লাইনটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহাবউদ্দিন। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে বসতঘরের ঢপ লাইনে একটি কাঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ লাইন সংস্কার করতে আসেনি।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতির কারণেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে। সময় মতো পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটি সংস্কার করলে আজ এই দুর্ঘটনা ঘটতো না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com