শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

যশোরে দিনে দুপুরে শত্রুতাবশত কেটে দিলো সবজি ক্ষেত

যশোরের অভয়নগরে শুকপাড়া চাঁদের বিলে আজ (৯ জুন) আনুমানিক সকাল ০৯ টার সময় নওশের আলীর ক্ষেতের লাউ এবং করোলা উচ্ছের মাচার সব গাছ কেটে দিয়েছে বলে খবর পাওয়া যায়, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ০৭ নং শুভরাড়া ইউনিয়নের শুকপাড়া গ্রামের চাষি নওশের আলীর ক্ষেতের সব সবজি ফসল কে বা কারা কেটে বিছিয়ে দিয়েছে, ক্ষেতেই ঐ চাষির সাথে কথা হলে তিনি জানান জমিটি আমি একই ইউনিয়নের হিদিয়া গ্রামের মোড়লপাড়ার মহর ফকিরের নিকট থেকে এক বছরের লিজ নিয়ে ধানের ফসল এবং সবজি ফসল করেছিলাম, লিজচুক্তি অনুযায়ী ৬ মন ধান গত সোমবারেই দিয়ে দিয়েছি, তখন তিনি জমি ছেড়ে দেয়ার ব্যাপারে কিছুই বলেননি, তবে তার জামাই হিদিয়া গ্রামনিবাসি সাইফুল মোড়ল জানিয়েছিলো ফসল তোলা শেষ হলে জমি ছেড়ে দিতে, কিন্তু ফসল তোলাও শেষ হয়নি লিজের মেয়াদও শেষ হয়নি এমন অবস্থায় শত্রুতা করে আমার ফসল কেটে লণ্ডভণ্ড করে দিয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে দিলো, ঘটনার প্রত্যক্ষদর্শি শুকপাড়া গ্রামের সিফাত শেখ জানায় সে ঘাস কেটে ফিরছিলো ঐ সময় ফসল কাটতে দেখে জিজ্ঞাসা করেন যে কাকা কাটতিছো কেন, জবাবে মহর ফকির বলে আমি জমিও আর দেবোনা ফসলও কেটে দিলাম তুই নওশেরকে খবর দে যদি কিছু করতে পারে করবে, সিফাত জানায় শুকপাড়ার আফজাল শেখ ও আরো দুইজন মহিলা দেখেছে, নওশের আলী আরো জানান জমির মালিককে না পেয়ে তার গ্রামের গণ্যমান্য লোকজনদের ডেকে দেখালে তারা সুবিচার কর‍তে অপারগতা জানালে আমি বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছি, এব্যাপারে ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম মুঠোফোনে জানান তিনি অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ আইনি ব্যাবস্থা নিবেন, অভিযুক্ত ব্যাক্তির ফোন নাম্বার পাওয়া যায় এবং তাকে খুজেও পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com