মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারে পুলিশের মাসিক অপরাধ সভা

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুন ২০২২) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় সঞ্চালনায় অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার ( শ্রীমঙ্গল) মোঃ শহিদুল হক মুন্সী, বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী ও মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে জেলার পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে মে ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় শ্রীমঙ্গল থানা, যুগ্মভাবে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস ও সদর মডেল থানার এসআই সৈয়দ বশির আহমেদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মাহবুবুল আলম। পুরষ্কার হিসেবে পুলিশ সুপার অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com