সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ বিষয়ক কর্মশালা

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে রাজশাহীতে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ জুন) বৃহস্পতিবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন, গণহত্যা জাদুঘরের ট্রাস্টি ড. মাহবুবর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সব্বির সাত্তার।
শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে আনতে ও নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে। গবেষক তৈরি করার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস জনমানুষের মুখ থেকে তুলে নিয়ে আসা হচ্ছে।
গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে নিয়মিত দেশের বিভিন্ন জেলাতে পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেনিং কোর্স পরিচালিত হয়। পদ্ধতিমাফিক গবেষণার মাধ্যমে গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সারাদেশ থেকে তুলে আনা ও ছড়িয়ে দেওয়া এই প্রশিক্ষণ কোর্সের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। প্রশিক্ষিত গবেষকরা সারাদেশ থেকে মুক্তিযুদ্ধের নানা অজানা ভাষ্য ও ইতিহাসকে তুলে আনেন।
পরে শিক্ষামন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। রাজশাহী শিক্ষা বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com