বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

নরসিংদীতে তরুনি হেনস্থাঃ পাল্টাপাল্টি মানববন্ধন

নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২ জুন) বৃহস্পতিবার  সকালে নরসিংদী রেল স্টেশনে নারী নিরাপত্তা জোট, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কসহ বেশ কয়েকটি সংগঠন এই মানববন্ধন করে। অপরদিকে একই সময় নরসিংদী প্রেসক্লাবের সামনে আমরা নরসিংদী সর্বস্তরের জনগন এর ব্যানারে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

ঢাকা থেকে আগত মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারী স্বাধীন ভাবে চলাফেরা করবে এটা যেমন তার অধিকার, তেমনি সে কেমন ধরণের পোশাক পরবে সেটাও তার ব্যক্তিগত অধিকার। এতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। স্টেশনে ঐতরুণীকে নির্যাতন করে পুরো নারী জাতীকে অপমান করা হয়েছে। প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও প্রশাসনের দায়িত্ব।

এদিকে, র‌্যাব কর্তৃক গ্রেফতারকৃত মার্জিয়াকে নিরপরাধ দাবী করে তার নিঃশর্ত মুক্তির দাবীতে নরসিংদী সর্বস্তরের জনগন এর ব্যানারে মানববন্ধন করেছে এডভোকেট শিরিন সুলতানার নেতৃত্বে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

এসময় তারা বলেন, আধুনিক পোশাকের আড়ালে অশ্লীল ও নগ্ন পোশাক পরে সেদিন স্টেশনে ঐ তরুণী এসেছিল। তখন স্টেশনের অসংখ্য যাত্রি মার্জিয়া সহ কিছু মানুষ সেই তরুণীকে বুঝানোর চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।

অকথ্য ভাষায় গালাগালি করে ঐ তরুণী ও তার সহযোগী দুই ছেলে বন্ধু, তখন স্টেশনের থাকা লোকজন তাদের তাড়া করে ঐ তরুণী তখন দৌড়ে স্টেশন মাস্টার এর রুমের ভিতর চলে যায় আমরা ভিডিও ফুটেজে যা দেখেছি তখন সেই মার্জিয়া ঐখানে উপস্থিত ছিলনা, তাহলে কেন তাকে আসামী করা হলো, একজন ষাট বছরের বৃদ্ধ একজন তরুণীকে হেনস্তা করতে পারে না মার্জিয়ার অপরাধ সে ঐ তরুণীকে বলেছিল মা তোমার কাপড়টা ঠিক করো আর এতেই ক্ষিপ্ত হয়ে যায় সেই তরুণী, নিয়ে আসে তার দুই বন্ধুকে চলে কথা কাটাকাটি এক পর্যায়ে উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে স্টেশন মাস্টার এর রুমে গিয়ে আশ্রই নেয়, ঐ তরুণী নরসিংদী কোথায় এসেছিল কার বাড়িতে রাত্রি যাপন করেছিল তা নরসিংদীবাসী জানতে চায়।

মার্জিয়াকে কৌশলে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করে আরো বলেন, মার্জিয়া ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি ঐ তরুণীকে শারীরিক নির্যাতন করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অন্য এক নারী ঐ তরুনীকে নির্যাতন করেছে। তাই এই অশ্লীলতার বিরুদ্ধে নরসিংদীবাসী সবসময় সোচ্চার থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com