মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারে ৪টি ক্লিনিককে জরিমানা ৭০ হাজার

মৌলভীবাজারের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা কার্যালয়।

রোববার (২৯ মে) মৌলভীবাজার জেলায় সদর উপজেলার বরহাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জনের অফিস বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতা করেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সিভিল সার্জন কার্যলয়ের সেনেটারী ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী এবং ডা: ফারহানা হক শিমু অভিযানে উপস্থিত ছিলেন। ভোক্তা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান,  সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ওটির মধ্যে ও ফার্মেসীতে পাওয়া যাওয়া, ওটির যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ না করা, রিএজেন্টের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, লাইসেন্স নবায়ন না করাসহ  বিভিন্ন অনিয়মের দায়ে বরহাটে অবস্থিত সূর্যের হাসি ক্লিনিককে ১০ হাজার টাকা,বড়কাপনে অবস্থিত হাবিব হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা, মোস্তফাপুর রোডে অবস্থিত নূরজাহান (প্রা:) হাসপাতালকে ১৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মা-মনি(প্রা:) হাসপাতালকে ৪০ হাজার টাকাসহ মোট ৭০হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com