সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে ২ ভুয়া পুলিশ গ্রেফতার 

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে নারীদের কাছে মাদক তল্লাসী করতে চেয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক।
পরে তাদের আটক করে নগরীর বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। বোয়ালিয়া থানার পুলিশ জানিয়েছে, নগরীর হাদির মোড় এলাকায় দুই পুলিশ পরিচয় দানকারী যুবককে জনতার হাত থেকে তারা উদ্ধার করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাহেব বাজারের ব্যবসায়ী বাপ্পি নামের আরেক যুবক।
অভিযোগে বলা হয়েছে, চারঘাট উপজেলার টাঙন এলাকা থেকে দুই নারী রিকশা যোগে রাজশাহীতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এসময় চারঘাট উপজেলার খোর গবিন্দপুর গ্রামের মাহাবুর সরকারের ছেলে সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে সেলিম (২৪) তাদের পথ রোধ করে মাদক বহন করছেন বলে অভিযোগ আনেন।এসময় তারা বার বার ঐ দুই নারীকে রিক্শা থেকে নামিয়ে মাদক উদ্ধারের নামে তল্লাশী চালানোর চেষ্টা করেন। এভাবে রাজশাহী আসার পথে কাটাখালি থানা ও রুয়েটে গেলে নারীদের রিকশার পথ রোধ করে সোহান ও সেলিম। পরে এ নারীরা তাদের স্বজনদের ফোন করলে যুবকরা পালিয়ে সাহেব বাজারের দিকে যেতে থাকে। স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে হাদির মোড় এলাকায় আটক করে তাদের পরিচয় জানতে চায়। চ্যালেঞ্জ করার পর পুলিশ হিসেবে পরিচয় দিতে ব্যর্থ হলে তাদের আটকে রেখে বোয়ালিয়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঐ দুই নারী ও অভিযুক্ত দুই যুবককে থানায় নিয়ে যান। পরে অপরাধের ঘটনাস্থল কাটাখালি থানার অন্তর্গত হওয়ায় আসামীদের সেই থানায় পৌছে দেয়া হয়। কাটাখালি থানা বিষয়টি তদন্তের পর ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে।
এদিকে আট দুই যুবকের একজন জানিয়েছেন, তারা একটি মাদক বিরোধী সংগঠনে কাজ করেন। এই দুই নারী মাদক পাচারকারী বলে নিশ্চিত করছেন তারা। তাই তাদের তল্লাসী করা প্রয়োজন বোধ করছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com