সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নওগাঁর আমের ১৯০০ কোটি টাকার বাণিজ্যের আশা

নওগাঁ জেলার বিভিন্ন আম বাগান ঘুরেও বিপুল আমের সমাহার দেখা গেছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে, দোল খাচ্ছে বিভিন্ন জাতের আম। বাগানে বাগানে চলছে শেষ সময়ের পরিচর্যা

ধানের জন্য দেশের শস্যভান্ডার হিসেবে খ্যাতি আছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর। বর্তমানে আমের রাজধানী হিসেবেও পরিচিতি পাচ্ছে এই জেলাটি। আম চাষ লাভজনক হওয়ায় জেলায় প্রতি বছরই সুস্বাদু এই ফলটির চাষাবাদ বাড়ছে।

চলতি মৌসুমে নওগাঁ জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ টন। এই হিসাবে এবার জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ টন আম।

প্রতি কেজি আমের গড় মূল্য ৫০ টাকা নির্ধারণ করে চলতি মৌসুমে ১ হাজার ৮৪২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার আম বাণিজ্যের আশা করছে জেলার কৃষি বিভাগ।

এদিকে নওগাঁর আম পাড়ার সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। সে অনুযায়ী, আগামী ২৫ মে থেকে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে এ জেলার আম পাড়া শুরু হবে। এ ছাড়া গোপালভোগ ৩০ মে, ক্ষীরসাপাত বা হিমসাগর ৫ জুন, নাগ ফজলি ৮ জুন, ল্যাংড়া ও হাঁড়িভাঙ্গা ১২ জুন, ফজলি ২২ জুন ও আম্রপালি আম ২৫ জুন থেকে পাড়া শুরু হবে। সর্বশেষ ১০ জুলাই থেকে পাড়া যাবে আশ্বিনা, বারী-৪ ও গৌরমতী জাতের আম।

জেলার পোরশা উপজেলার আম বাগান মালিক আব্দুল কুদ্দুস জানান, বিগত কয়েক বছরের চেয়ে এবার আম গাছগুলোতে বেশি মুকুল এসেছে। কিন্তু গাছে গুঁটি আসার সময় ও গুটি আসার পর তীব্র দাবদাহে পানিশূন্যতায় ব্যাপক হারে মুকুল ঝড়ে গেছে। এতে ফলন কিছু কম হবে। তবে বাজারে আমের ভালো দাম থাকলে তারা এবার লাভের আশাই করছেন।

এ ছাড়া ফরমালিনমুক্ত আম নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম সব সময় মনিটর করবে বলেও জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com