মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজার ছড়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন কালাছড়া সুইচ গেইট এলাকায় পানিতে ডুবে নিরালা উড়াং (১১) ও রিসিতা উড়াং (১০) নামে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে।

একজন পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে অপরজন বাবুল উড়াং এর মেয়ে। তারা দুইজনই মৃত্তিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার (২৪ মে )বিকালে উপজেলার রহিমপুর ইউনিয়নে সন্ধ্যারাতে ছড়ার পানি থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ধনা বাউড়ী জানান, মৃত্তিঙ্গা চা বাগানের নিরালা উড়াং (১১) ও রিসিতা উড়াং(১০) দুইজন খেলার সাথী। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে কালাছড়া নামক ছড়াতে গোসল করতে যায়। কিন্তু সন্ধ্যার দিকে উভয় বাড়িতে না ফেরায় দুই পরিবার খোঁজতে থাকেন। খোঁজ না পেয়ে স্থানীয় চা শ্রমিকদের জানালে তারা শিশু কন্যার সন্ধানে বের হয়ে খোজাঁখুজির এক পর্যায়ে ওই এলাকার ধলাই নদী সংলগ্ন পাহিড় ছড়া কালাছড়ার ¯সুইচগেট এলাকায় পানিতে লাশ ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করে মৃত্তিঙ্গা চা বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করে।

নিহত নিরালা উড়াং এর বাবা বাবুল উড়াং বলেন, তার মেয়ে একই এলাকার শিব চরণ উড়াং এর খেলার সাথী ছিল। তারা দুইজনই এক সাথে মৃৃত্তিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়তো। তাদের মৃত্যুতে চা বাগান এলাকাসহ পরিবারে চলছে শোকের মাতম।

কমলগঞ্জ মৃত্তিঙ্গা চা বাগান হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, স্থানীয়রা উদ্ধার করে শিশু দুইটিকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে দেখা যায় দুই জনই মৃত। ঘটনাস্থলই তাদের মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com