রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

তামিম-জয়ের ‘ডাক’, সাকিবের ‘গোল্ডেন ডাক’

আজ শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী ঢাকা টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়েছে টাইগার ব্যাটাররা। স্কোরবোর্ডে মাত্র ২৪ রান তুলেতেই বাংলাদেশ হারিয়েছে প্রথম সারির পাঁচ ব্যাটারকে। তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও সাকিব আল হাসান তো খুলতে পারেননি রানের খাতাই!

 

কাসুন রাজিথার করা ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান মাহমুদুল হাসান জয়।

 

চট্টগ্রাম টেস্টে ৫৮ রান করা এই ব্যাটার আজ খেলতে পেরেছেন মাত্র দুই বল। এরপর শূন্য রানে ফিরেন তামিম ইকবালও। তিনি খেলেছেন মাত্র ৪টি বল। ছয়ে নামা সাকিব আল হাসান হাসান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন প্রথম বলেই।

 

ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তুলার চেষ্টা করছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫৩ রান। মুশফিক ২০ ও লিটন দাস ১৫ রানে ব্যাট করছেন। কাসুন রাজিথা ৩টি ও আশিথা ফর্নান্ডো ২টি উইকেট নিয়েছেন।

 

উল্লেখ্য যে, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়। এই টেস্টটি তাই সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com