সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নারী ইউপি সদস্যকে ধর্ষণ, ৯৯৯-এ ফোন করে উদ্ধার

নারী ইউপি সদস্যকে ধর্ষণ, ৯৯৯-এ ফোন করে উদ্ধার নারী ইউপি সদস্যকে ধর্ষণ, ৯৯৯-এ ফোন করে উদ্ধার

রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের বর্তমান নারী ইউনিয়ন পরিষদ সদস্যকে দুই রাত দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই নারী ইউপি সদস্য বাদি হয়ে শুক্রবার রাতে মোহনপুর থানায় মজিবর রহমানসহ পাঁচজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। জরুরি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ওই নারী ইউপি সদস্যকে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মামলা ও এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ১২ মে বুধবার রাত ৯টার সময় মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরশা মোল্লাপাড়া গ্রামের মৃত সেফাতুল্লাহর ছেলে মজিবর রহমান (৪৭) জাহানাবাদ ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের বর্তমান নারী ইউপি সদস্য ও তিন মেয়ে সন্তানের জননী (৪২) বিয়ের প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিন মজিবর রহমান তার বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। শুক্রবার (১৩ মে) ইউপি সদস্যকে বাড়িতে রেখে ভোর রাতে মজিবর রহমান পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে মজিবর রহমানের লোকজন গিয়ে নারী ইউপি সদস্যকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে সরকারি জরুরি ৯৯৯ নম্বরে ফোন করলে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মামলায় উল্লেখ করা হয়েছে আসামি মজিবর রহমানসহ অন্য আসামিরা ইউপি সদস্যর কাছ থেকে ২ লাখ ৪ হাজার টাকা ছিনতাই ও মারপিটের পর বাড়ি থেকে বের করে দেয়।

জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি সদস্যকে থানায় পাঠানো হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, থানায় ধর্ষণের মামলা হয়েছে। নারী ইউপি সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার জন্য পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com