সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

মোহনপুরে ভোক্তার অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের পোড়া পট্টির বিভিন্ন দোকানে পন্যের বিক্রয় মুল্যের তালিকা না থাকায় ও তেল ব্যবসায়ীরা সঠিক ভাবে তেল না দেওয়ার অপরাধে অভিযান পরিচালনা করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অ‌তি‌রিক্ত স‌চিব) মহোদয়ের অর্পিত ক্ষমতা বলে জেলা প্রশাসক, রাজশাহীর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মাসুম আলী বাজারে তদার‌কি মূলক অ‌ভিযান প‌রিচালনা করেন।

সরজমিনে দেখা যায়, কেশরহাট বাজারে ন্যায্য মূল্যে ভোক্তা অধিকার নিশ্চিত করতে ব্যবসায়ীদের দোকানে ও মজুদ গোডাউনে গিয়ে তদারকি করেন। এমন সময় রূপচাঁদা কম্পানীর বিক্রয় প্রতিনিধিকে তেল অতিরিক্ত ও অনিয়ম করে শর্ত সাপেক্ষে বিক্রয় করার চেষ্টা করলে, ব্যবসায়ীরা জাতীয় ভোক্তা অধিকারের কাছে অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেলের গাড়ী আটক করা হয়। এসময় অনিয়মের অভিযোগে রুপচাঁদা কোম্পানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গাড়িতে থাকা তেল ন্যায্য মূল্যে ব্যবসায়ীদের মাঝে বিক্রয় করা হয়।

এছাড়াও বাজারের দোকানে ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করে তেল বিক্রয়ের চেষ্টায় ৩ ব্যাবসায়ীকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ব্যাবসায়ীদের ন্যায্য মূল্যে তেল বিক্রয় ও অতিরিক্ত তেল মজুদ না করার নির্দেশ প্রদান করেন তারা। অভিযান পরিচালনায় মোহনপুর থানার এস.আই আব্দুর রবসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় রাজশাহীর বিভিন্ন গোডাউনে তেল মজুদে অভিযান চালিয়ে কয়েকজন ব্যাবসায়ীকে জরিমানাসহ মজুদকৃত তেল খোলা বাজারে ন্যায্য মুল্যে বিক্রি করা হয়। এরই প্রেক্ষিতে মোহনপুরের কেশরহাট বাজার অভিযান চালানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com