শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

বড়লেখায় ৩৫০০ লিটার ভোজ্যতেল জব্দ, জরিমানা ৫৬ হাজার

মৌলভীবাজারের বড়লেখায় ৩৫০০ লিটার ভোজ্যতেল মজুদ রাখার দায়ে একটি প্রতিষ্টানকে ৫০হাজার টাকা জরিমানা ও প্রতিষ্টানটিকে সিলগালা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মে) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বড়লেখার বিভিন্ন প্রতিষ্টানে তদারকি ও অভিযান পরিচালনা করেন। এসময় একটি প্রতিষ্টানে ৩৫০০ লিটার ভোজ্যতেল মজুদ পাওয়ায় হাজীগঞ্জ বাজারের মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্টানটিকে সাময়িক সিলগালা করা হয়। এছাড়াও বিভিন্ন অনিয়মের দায়ে সুনামুদ্দিন ম্যানশনে অবস্থিত মা ট্রেডার্সকে ২ হাজার টাকা, পৌর মার্কেটে অবস্থিত শাহেদ ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, এমরান ষ্টোরকে ২ হাজার জরিমানা করা হয়। সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি, পাকা ভাউচার না দেওয়া, বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্টানটিকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৯ এর একটি টিম সহায়তা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com