মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

কুলাউড়ায় ঘরে সিঁদ কেটে শিশু সন্তান চুরি

মৌলভীবাজার জেলার জেলার কুলাউড়ার রাতগাঁও ইউনিয়নে ঘরে সিঁদ কেটে এক শিশুকে চোরি করার খবর পাওয়া গেছে।
বুধবার ভোর রাতে কুলাউড়া উপজেলার রাতগাউ ইউনিয়নের কওলা গ্রামে। এ ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুর নাম হাবিবুর রহমান মাহিন । তার বয়স ৩ বছর ৪ মাস। মাহিনের নানা (মায়ের চাচা) কাদির মিয়া জানান, তার ভাতিজি লিজা বেগমকে বিয়ে দেন একই উপজেলার টিলাগাও গ্রামের প্রবাসী মর্তুজ আলীর সাথে। বিয়ের পর তাদের এক সন্তান জন্ম হয়। বর্তমানে লিজা ছেলেকে নিয়ে কওলা গ্রামে তার বাবার ঘরে বসবাস করে আসছেন। বুধবার ভোরে সিঁদ কেটে তাদের ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তার নাতি শিশু মাহিনকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চুর চক্র। কিছুক্ষন পর লিজা বিছানায় তার ছেলেকে না পেয়ে উঠে দেখে দরজা খোলা এবং ঘরের এক পাশে সিঁদ খুড়া। লিজার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তার পুত্র ও চোর চক্রকে খোঁজাখুজি করে না পেয়ে বিষয়টি কুলাউড়া থানা প্রশাসনকে জানান। ভোর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লিজা বেগম জানান, তার পাশ থেকে যখন তার ছেলেকে নিয়ে যায় তিনি তখন তন্ডা”ছন্ন ছিলেন। যখন নিয়ে ঘর থেকে বের হয়ে যায় তখনই তার ঘুম ভাঙ্গে। সাথে সাথে তিনি চিৎকার দেন। লোকজন দ্রæত ঘর থেকে বের হয়ে চোর ধরতে যান। কিন্তু ততক্ষনে চোর তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, চুরি হওয়া শিশুর পিতা মধ্যপ্রাচ্যে থাকেন। শিশুর মা তাকে নিয়ে বাবার বাড়ি থাকতেন। খবর পাওয়ার পর পরই তারা ঘটনা¯’লে যান। এ ঘটনায় রাত থেকেই শিশুটিকে উদ্ধার করতে তাদের পুরো টিম কাজ করছে। ইতিমধ্যে এ বিষয়ে তারা বেশ তথ্য সংগ্রহ করতে পেরেছেন। তিনি আশা প্রকাশ করেন প্রাপ্ত তথ্যমতে তারা দ্রæতই শিশুটিকে উদ্ধার করতে পারবেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com